দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় মদ সহ আটক দুই

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে পুলিশি অভিযানে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৩০ বোতল মদ সহ দুইজন কে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাত ১১.৩৫ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ^রগঞ্জ এলাকার দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও মোঃ মোস্তাকিম ফকির (২৪) এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পুরাতন নীল রংয়ের পিক-আপ গাড়ী জব্দ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, ওই নীল রংয়ের পিক-আপের মাঝে মাছ বহনকারী বড় দুইটি টেংকির মাঝে বস্তায় করে অভিনব কৌশলে নেয়া হচ্ছিল এই মাদকের চালান। পরবির্ততে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শিবগঞ্জ-ধোবাউরা গামী পাকা রাস্তার উপরে একটি পিক-আপ ভ্যান আটক করে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তিতে ওই ভ্যানে অভিযান চালালে ২টি টেংকির ভিতর থেকে উদ্ধার করা হয় ভারতীয় মদের বোতল গুলো। এসময় পিক-আপ ভ্যান সহ দুইজন কে আটক করে থানায় আনা হয়। এর মধ্যে ৪২ বোতল জঙণঊখ ঝঞঅএ, ৪৩ বোতল গঈ উঙডঊখখঝ খটঢটজণ, ৩৩ বোতল অঈ ইখঅঈক, ১২ বোতল ইখঊঘউঊজঝ চজওউঊ জঅজঊ সহ এ কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের পিক-আপ ভ্যান রয়েছে। যাহার আনুমানিক মুল্য ১২ লক্ষ ১৪ হাজার টাকা।

এ নিয়ে শনিবার (৩১ মে) দুপুরে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে একটি মাদক চক্র সক্রিয় হয়ে ওঠেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের চৌকস পুলিশ বাহিনী মাদক ও চোরাচালান রোধে সর্বদা সতর্ক রয়েছে। দুর্গাপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে আমাদের নিজস্ব সোর্স মোতায়েন করা হয়েছে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না। আটককৃত ব্যাক্তি ও মালামালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]