ভোলায় বেড়িবাঁধ ভেঙে নদীতে পড়ে শিশুর মৃত্যু

Share the post

মোঃ সামিরুজ্জামান,  ভোলা প্রতিনিধি:ভোলার মনপুরায় বেড়িবাঁধের বালির আস্তরণ ধসে পড়ে নদীতে ডুবে ওমর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৩০ মে) উপজেলার রামনেওয়াজ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত ওমর ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু ওমর বেড়িবাঁধের ওপর খেলছিল। এ সময় বাঁধের বালির আস্তরণ ধসে সে নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়। স্থানীয়রা বহু খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় মাটির নিচ থেকে শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পুলিশি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন ইউএনও।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]