ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভুয়া সেনা অফিসার আটক

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করা, কাইয়ুম চৌধুরী- (৩৫) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
 বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনী ওই প্রতারক কে আটক করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার নারায়ণপুর গ্রামের বারেক চৌধুরীর ছেলে কাইয়ুম চৌধুরী গত ২৭ মে দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আঠিয়াবাড়ি গ্রামের বাসিন্দা বর্তমানে আখাউড়া পৌর এলাকার রাধানগরের বালুর মাঠের বসবাসকারি মোঃ আলমগীর হোসেন কে ফোন দেয়। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছে। আলমগীর কে এ জন্য দেখা করতে বলা হয়।
বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় আবার আলমগীরকে ফোন করে উপজেলা পরিষদ মাঠে আনা হয়। এ সময় আলমগীরকে ভয়-ভীতি দেখালে স্থানীয় লোকজন এসে কাইয়ুম কে আটক করতে চাইলে দৌঁড়ে পালিয়ে
যেতে চায়। এ সময় পাশেই থাকা সেনাবাহিনীর সদস্যসহ স্থানীয় লোকজন কাইয়ুম কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]