স্মৃতি ও তানজিলার নেতৃত্বে ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

Share the post
স্মৃতি আক্তার, ইডেন কলেজ প্রতিনিধি :ইডেন মহিলা কলেজে সাংবাদিকতা চর্চায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ইডেন কলেজ সাংবাদিক সমিতি’। বুধবার (২৮ মে) বিকেলে কলেজের অভ্যর্থনা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১-এর ক্যাম্পাস প্রতিনিধি স্মৃতি আক্তার এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক মানবতার কণ্ঠ-এর ক্যাম্পাস প্রতিনিধি তানজিলা আক্তার মাসুমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা ও দৈনিক মানবতার কণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক আফরোজা তালুকদার। তিনি বলেন,

“ইডেন কলেজের সাংবাদিক শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোই এই সমিতির লক্ষ্য। এই প্ল্যাটফর্ম একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে, এমন প্রত্যাশা রাখি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও স্টার নিউজ টিভি-র রিপোর্টার ও প্রেজেন্টার মুক্তা আক্তার এবং দৈনিক সংবাদ সারাবেলা-র সহ-সম্পাদক ও সমিতির আরেক উপদেষ্টা ফাহমিদা আক্তার।
মুক্তা আক্তার বলেন,
“এই উদ্যোগ তরুণ সংবাদকর্মীদের জন্য বড় এক অনুপ্রেরণা। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সাংবাদিকতা শিখবে না, বরং নেতৃত্ব, সাহস এবং ন্যায়নিষ্ঠার চর্চাও করবে।”
ফাহমিদা আক্তার বলেন,
“সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ নয়—এটি দায়িত্ব, বিশ্বাসযোগ্যতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। আমি আশা করি, এই সমিতি ইডেন কলেজের শিক্ষার্থীদের সেই আদর্শে উদ্বুদ্ধ করবে এবং সৎ ও সাহসী সাংবাদিক গড়ে তুলবে।”
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
যুগ্ম আহ্বায়ক:
•মোছা. তানজিলা আক্তার (নন্দিত টিভি)
•জাকিয়া আক্তার (ফাল্গুনী টিভি)
সদস্য:
•তামান্না আক্তার (প্রতিদিনের কাগজ)
•তানজিলা আক্তার তনিমা (ক্যাম্পাস টাইম)
•ফাতেমা আক্তার (আমার বার্তা)
•মোর্কারমা খাতুন (দৈনিক ভোরের বাংলা নিউজ)
•মুহসিনা সাদিকা তানহা (বাংলা এফএম)
নবনির্বাচিত আহ্বায়ক স্মৃতি আক্তার বলেন,
“এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটি আমাদের কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই মিলে ইডেন কলেজে দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা চর্চা করতে চাই।”
সদস্য সচিব তানজিলা আক্তার মাসুমা বলেন,
“এই কমিটি কেবল একটি কাঠামো নয়, এটি সাংবাদিকতা নিয়ে ভাবা, শেখা ও সঠিকভাবে তা চর্চার একটি সুযোগ। আমরা কর্মশালা, প্রশিক্ষণ ও নিউজ লেখার প্রতিযোগিতা আয়োজন করব।”
অনুষ্ঠান শেষে নতুন কমিটির পক্ষ থেকে একটি স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— ক্যাম্পাস রিপোর্টিংয়ের উপর বিশেষ প্রশিক্ষণ, ‘ফ্যাক্ট-চেকিং ও সংবাদ যাচাই’ বিষয়ক সেমিনার, এবং কলেজের বিভিন্ন ইভেন্টে সরাসরি কভারেজ চালু করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহবায়ক কমিটির কার্যক্রমে বাধা

Share the post

Share the postইডেন কলেজ সাংবাদিক সমিতির আহবায়ক কমিটির কার্যক্রমে বাধা অধ্যক্ষের বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার কর্তৃক প্রত্যেক বিভাগীয় প্রদানের কাছে নোটিশ প্রদান করেন যে,ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিত করা হলো। নোটিশে উল্লেখ করা হয়, ইডেন কলেজ সাংবাদিক সমিতিটি বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও অন্তর্ভুক্তিমূলক এ�

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন নিয়ে গড়িমসি

Share the post

Share the postস্মৃতি আক্তার, ইডেন কলেজ, প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদনের কালক্ষেপণে ক্ষিপ্ত শিক্ষার্থীরা। তাই তারা শনিবার ১৭ মে ২০২৫, বিকাল ৪:০০ ঘটিকায়, ১ নং গেইট ইডেন মহিলা কলেজের সামনে তাদের প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচির ঘোষণা দিতে জরুরি সংবাদ সন্মেলনের ডাক দিয়েছে। দেখা যায় এ পর্যন্ত চূড়ান্ত