দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এই কর্মসূচি।

 

উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মিলনায়তনে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল ইসলাম তালুকদারের সভাপতিত্বে, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার ডা. তিলোত্তমা ¤্রং, ডা. ওয়াদুদ শিকদার, এনজিও কর্মকর্তা প্রিন্স কোরাইয়া প্রমুখ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পুলিশ প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, হাসপাতালের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, পুষ্টিহীনতা শুধু শিশুদের নয়, বরং সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে প্রতিটি পরিবারের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সভায় পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পুষ্টিকর খাবার গ্রহণের উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]