আন্ডার পাসের দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীসহ এলাবাসীর মানববন্ধন  

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয়দের নিরাপদ যাতায়াতের জন্য এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা এলাকায় আন্ডার পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে জামপুর ইউনিয়নের তিন গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় উটমা, পেচাইন ও কোবাগা গ্রামের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উটমা এলাকার সিরাজুল ইসলাম রতন, মাসুদ মিয়া, পেচাইন গ্রামের ফজলুল হক, কোবাগা গ্রামের আমিনুল ইসলাম ও স্কুল শিক্ষার্থী তাহমিনা আক্তার প্রমুখ। এসময় দুই শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা এশিয়ান হাইওয়ে সড়কে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে নিরাপদ চলাচলের জন্য আন্ডার পাস জরুরী হয়ে পড়েছে। সড়ক প্রসস্থ হওয়ার কারনে দেশের বিভিন্ন স্থানে এ সড়ক দিয়ে প্রতিদিন দূর পাল্লার যানবাহনসহ ভারী যানবাহন চলাচল করে। ফলে দূর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে সড়ক নির্মাণের পাশাপাশি এ উটমা এলাকায় আন্ডার পাস করা হলে দূর্ঘটনা রোধ হবে।
বক্তরা আরো বলেন, জামপুর ইউনিয়নের উটমা এলাকা গুরুত্বপূর্ন স্ট্যান্ড। এখানে ছোট বড় বিভিন্ন যানবাহনে মানুষ উঠা নামা করেন। এখানে আশপাশের তিন গ্রামের ৪-৫ হাজার লোক রাস্তা পারাপার হয়ে থাকেন। পাশাপাশি ছোট শিশুরা স্কুলে যাওয়া আসা করে। ফলে এখানে আন্ডার পাস হলে নিরাপদভাবে মানুষ যাতায়ত করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]