বিলবোর্ড লাগানো নিয়ে হত্যা মামলায়, গ্রেফতার ১

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃনেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঈদুল আযহার শুভেচ্ছা বিলবোর্ড (ফেস্টুন) লাগানোকে কেন্দ্র করে বিএনপি’র নেতার বাড়িতে হামলা করে ঘর-বাড়ি ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় শফিকুল ইসলাম শফিক (৪০) নামে এক করাতকল শ্রমিক নিহত ও কমপক্ষে ছয়জন আহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই খাইরুল ইসলাম বাদী হয়ে বেআইনী ভাবে বাড়িতে প্রবেশ, হত্যার উদ্দেশ্যে মারপিট, তিন লক্ষ টাকার ক্ষতিসাধন এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। শনিবার (২৪ মে) দুপুর ২টার দিক মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

এ মামলায় দুর্গাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন মাস্টার (৫০) কে প্রধান আসামি করে আরো ২৮ জনের নাম উল্লেখ এবং আরো ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় (শুক্রবার ২৩ মে) রাতে একজন আসামি তাজুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর ও উপজেলার আশপাশের এলাকায় ঈদ শুভেচ্ছার বিলবোর্ড টানানোর জন্য এলাকায় বেশকিছু বিলবোর্ড প্রেরণ করেন। গত বৃহঃস্পতিবার দুপুরে ওই বিলবোর্ড গুলো দুর্গাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় লাগাতে গেলে জামাল উদ্দিন মাস্টার বাঁধা দেন এবং হামিদুর রহমান রাশেদের লোকজনকে হুমকি-ধামকি দিয়ে বিলবোর্ড রেখে দেন।

পরবর্তিতে ওই দিন রাত ৮টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত ৮০-৯০ জন পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেল ও পিকআপ যোগে দেশীয়অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ হামিদুর রহমানের বাড়িতে হামলা চালায়। ওই হামলায় হামিদুর রহমানের ভাতিজা শফিকুল ইসলাম নিহত হন এবং আরো ৬ থেকে ৭ জন গুরুতর আহত হন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় জড়িত তাজুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]