বিস্ফোরক দ্রব্য দ্বারা হত্যার ষড়যন্ত্র,  আহত ১

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে  বিস্ফোরক বিস্ফোরণের চাঞ্চল্যকর  ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। শুক্রবার (২৩ মে ) রাত ১১: ৫৫ ঘটিকায়  দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের  কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
কাঁঠালকান্দি পশ্চিম পাড়া ভূইয়া বাড়ির মরহুম শামসুল হক ভূঁইয়ার ছেলে আহত  আফরোজ ভূঁইয়া (৪৭) জানান, দোকান থেকে চা খেয়ে নিজ বাড়িতে ফিরে মিনি টর্চ লাইটের আলোয় বাড়ির আঙিনায় একটি টর্চ লাইট মাটিতে পড়ে পড়ে থাকতে দেখি।
তাৎক্ষণিক  মনে সন্দেহ জাগে চোর  বাড়িতে ঢুকেছে। আমার উপস্থিতি টের পেয়ে  পালিয়ে গেছে,তাড়াহুড়া করে চোর চলে গেছে লাইট ফেলে রেখে।এরা হয়তো গরু চোর। তাই দেরি না করে পরে থাকা লাইটটি হাতে নিয়ে গোয়াল ঘরের সামনের দরজা লক্ষ্য করে লাইটের সুইচ টিপি , উদ্দেশ্য গোয়াল ঘরের গরু গুলো  আছে কিনা  দেখা।প্রথম সুইচে লাইট জ্বলেনি, দ্বিতীয় বার সুইচ টিপার পর হাতে থাকা টর্চ লাইট ব্রার্স্ট হয়ে বিস্ফোরিত হয়।
স্থানীয়রা জানায়, এ ঘটনায় সুস্থ্য, সবল আফরোজ মিয়ার হাত এবং কোমরের নিচের অংশ ঝলসে গেছে এবং শরীরে কিছু অংশ থেতলে গেছে । পরে মুমুর্ষ  অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে  নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এলাকাবাসির দাবি, আফরোজ ভূঁইয়াকে হত্যার  উদ্দেশ্য করে উক্ত লাইটে কোন শক্তিশালী বিস্ফোরক জাতীয় দ্রব্য সংযোজন  করা হয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।চাতল পাড় তদন্ত কেন্দ্রের  ইনচার্জ  রফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]