নাসিরনগরে অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় আটক ২

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।
এ ঘটনায় অজ্ঞাত ১৩-১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয়। অভিযোগ উঠে, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে মরদেহে আঘাত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেনি বলে জানিয়েছে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে দুইজন ডাকাতকে আটক করা হয়েছে। বাকিদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতদের মরদেহে আঘাত করার অভিযোগের কোনো সত্যতা মেলেনি তদন্তে। মূলত মরদেহের নিচে টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছে কিনা- সেজন্য মরদেহ নাড়াচাড়া করেছিলো ডাকাতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]