বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক ড. মুহসিন

Share the post
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে। গতকাল মঙ্গলবার (২০ ই মে)  সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড.মোছা. সানজিদা সুলতানা এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উক্ত অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ইংরেজি বিভাগ-কে নিম্নোক্ত শর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলোঃ
ক) তার যোগদানের তারিখ থেকে  ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদানের তারিখ, এই ২ এর মধ্যে যেটি আগে হবে সেই তারিখ  পর্যন্ত তিনি রেজিস্ট্রার হিসেবে বলবৎ থাকবেন।
খ)তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮০০০ টাকা দায়িত্ব ভাতা এবং কর্মস্থলের শহরের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।
গ) এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
উল্লেখ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩ই মে ববি’র সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলাম কে অপসারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]