ভোলার চর গাজিতে চাঁদাবাজির জেরে রাস্তা কেটে ফেলার অভিযোগ

Share the post

মোঃ সামিরুজ্জামান ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর গাজি এলাকায় দুর্বৃত্তদের হাতে নবনির্মিত একটি চলাচলের রাস্তা কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২০ মে) সকালে সুমন বাহিনীর প্রধান সুমনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি রাস্তার দুইটি অংশ কেটে ফেলে চলাচলের অযোগ্য করে তোলে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী কামাল জানান, “সুমন বলেছে ২ লক্ষ টাকা না দিলে এই রাস্তা চলবে না, কেটে ফেলবে।” তিনি আরও বলেন, স্থানীয়রা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।

এলাকাবাসীর অভিযোগ, সুমন ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমূলক কার্যক্রম চালিয়ে আসছে। যেকোনো নতুন স্থাপনা বা উন্নয়নমূলক কাজ শুরু হলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। স্থানীয় বাসিন্দা ফিরোজ বলেন, “আমরা রাস্তা কাটায় বাধা দিয়েছি, এখন চিন্তায় আছি কখন আবার আমাদের উপরে হামলা হয়।”

এ ব্যাপারে অভিযুক্ত সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, “এ ঘটনায় ভেলুমিয়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]