দুর্গাপুরে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ায় এক প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। রবিবার (১৮ মে) দুপুরে সুসং সরকারি কলেজ ক্যাম্পাসে এ সকল নেতাকর্মীদের অংশগ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম তালুকদার, সদস্য সচিব মাসুদ মির্জা, ছাত্র দল নেতা আরিফুল ইসলাম আরিফ, রুবেল হোসেন, বায়জিত হাসান ঝলক, সৈকত সরকার, পৌর-ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।বক্তারা বলেন, ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্তে কোন প্রকার গাফিলতি আমরা মেনে নিবো না। এই হত্যাকান্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামীদের অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাস উপহার দেয়ার জন্য আমরা জোর দাবী জানাই। সাম্য হত্যা নিয়ে প্রশাসন এখনো নীরব ভুমিকায় আছেন এটা কোন ক্রমেই মানতে পারছি। আমরা ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবী করছি।উল্লেখ্য : গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]