দুর্গাপুরে প্রান্তিক পেশাজীবীদের নিয়ে সেমিনার

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর আওতায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৭ মে) দিনব্যাপি সর্বস্তরের অংশগ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। মূল প্রধান উপস্থাপন করেন, উপ-পরিচালক আলী হায়দার। এতে বিভিন্ন বিষয়ের উপর ধারনা প্রদান করেন, সমাজসেবা অফিসার ইলিয়াস মল্লিক। প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বক্তব্য রাখেন, উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি প্রমুখ। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এই প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং সুদ বিহীন ক্ষুদ্র ঋণের সুযোগ পাবেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া সম্ভব হবে। এ কাজে সহযোগিতা করতে সকলকে আহবান জানানো হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]