পিরোজপুরে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান

Share the post

আলী ইমাম অন্তু,  পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত জুলাই গণঅভ্যুথানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মিলনায়তণে আহত “সি” ক্যাটাগরির ৯২ জন জুলাই যোদ্ধাদের মাঝে ১ লক্ষ টাকা করে মোট ৯২ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) নাসরিন জাহান সহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। জুলাই গণঅভ্যুথানে আহত জুলাই যোদ্ধাদের পাশে সব সময়ই বর্তমান সরকার আছে। তাদের যাবতীয় সহযোগীতায় ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]