১৭ হাজার কোটি টাকায় ১১কিঃমিঃ ভোলা-বরিশাল সেতু

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধিঃ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ১১ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু।প্রস্তাবিত ভোলা-বরিশাল সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকারী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেন, “এই সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের অনেকগুলো সমস্যার সমাধান হবে।”
সেতু পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “সেতুটির দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার। সেতুটি বহুমুখী সেতুতে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব নিয়েছি। সেতুটির সম্ভাব্য ব্যয় সতেরো হাজার কোটি টাকা।”
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ জাহান।
সভায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
বক্তারা সভায় বরিশাল-ভোলা সড়কে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন।
তারা আশা প্রকাশ করেন, সেতুটি নির্মিত হলে বরিশাল ও ভোলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
সভা চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করা ছাত্রজনতা ও সাধারণ মানুষ সেতুর দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]