সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মানসিক ভারসাম্যহীন রত্না বেগম

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ নারায়ণগঞ্জ নিজস্ব প্রতিবেদক : স্বামী-সন্তান নিয়ে একসময় সুখের জীবন ছিল ভোলার চরফ্যাশনের রত্না বেগমের। ২০০৮ সালে নদীতে মাছ ধরতে গিয়ে স্বামীর অপমৃত্যুর পর সব এলোমেলো  করে দেয় রত্নার জীবন। তিন সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ে যান রত্না। একদিকে স্বামীর শোক অন্যদিকে তিন কন্যা সন্তান ও সংসারের ভরণপোষণ সব দুশ্চিন্তায় ভারসাম্য হারিয়ে ফেলেন রত্না। দরিদ্র বাবার পক্ষেও সম্ভব হয়নি  তার সুচিকিৎসা করানোর। উপরন্তু জ্বিনে ধরেছে ভুতে ধরেছে গ্রামবাসীর এমন ভুল  পরামর্শে ঝাড়ফুঁকসহ নানা অপচিকিৎসায় অবস্থা আরো খারাপের দিকে যায় রত্না বেগমের।
এক পর্যায়ে হাল ছেড়ে দেন পরিবারের সদস্যরাও। বিতাড়িত হন শশুর বাড়ির স্বামীর ভিটা থেকেও। ১৬ বছর বিনা চিকিৎসায় অন্ধকার রুমেই ধুকে ধুকে জীবন পাড় করছেন রত্না বেগম (৩৭)।
সব শেষ চলতি বছর তার ছোটবোন জামাই আব্দুল আজিজ সোনারগাঁয়ে নিয়ে আসেন রাত্নাকে। ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন সঠিক চিকিৎসা করা গেলে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন রত্না বেগম।
রত্না বেগমের ছোট বোনের স্বামী  আব্দুল আজিজ জানান,   ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের বিশেষজ্ঞ  চিকিৎসকের পরামর্শে তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ও ইনজেকশনে অনেকটাই স্বাভাবিক হচ্ছেন তিনি। ইনজেকশন দেওয়া গেলে রাতে ঘুম হয়, সবাইকে চিনতেও পারছেন।
আব্দুল আজিজ জানান, সোনারগাঁয়ে তার ভাড়া বাড়িতেই থাকছেন রত্না বেগম।
তবে সঠিক চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা ছোট চাকরি করা আব্দুল আজিজ বা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আব্দুল আজিজ হৃদয়বান ভিত্তবানদের কাছে একটু সহযোগীতার আবেদন জানিয়েছেন।
বিকাশ : ০১৯১৪১৫১৭৬০/ নগদ : ০১৭৪৮১১৫১১৪/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমান নগদ টাকা-স্বর্ণালংকার লুট

Share the post

Share the postবি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার […]

নারায়ণগঞ্জে আবাসিক নলকূপের ওপর আরোপিত চার্জ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ‎ ‎

Share the post

Share the postমোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি:‎২৫ এপ্রিল ২০২৬ আবাসিক এলাকায় ব্যবহৃত গভীর নলকূপের ওপর সিটি কর্পোরেশনের আরোপিত চার্জ বাতিলের দাবিতে  নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক […]