দুর্গাপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :বেতন-ভাতা কাঠামো, পৃথক সচিবালয়, গ্রেড পরিবর্তন ও স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (৫ মে) সিনিয়র সহকারি জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে ন্যায্য বেতন-ভাতা নির্ধারণ এবং স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এর ফলে তারা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন বলে দাবি করা হয়। এ বৈষম্য নিরসনের লক্ষে মাননীয় প্রধান উপদেস্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। দ্রæত এই সংকট সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবি মানেশ চন্দ্র সাহা, সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদা মোস্তাফিজুর রহমান, বেঞ্চ সহকারি সোহেল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো কাম কম্পিউটার অপারেটর আব্দুল রায়হান প্রমুখ। এছাড়া আদালতের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]