খুরুশকুলে মৎস্য ঘেরে ১ যুবক খুন

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় একটি মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, রোববার দিবাগত রাত (৫ মে) ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
ওসি ইলিয়াস খান বলেন, নিহত আলি আকবর (৩৫) খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার পুত্র।হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম গণমাধ্যমের কাছে দাবী করেন, নিহত যুবক তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে সেও লাঠির আঘাত করে৷ এতে আকবর নামের ওই যুবক নিহত হয়।
তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবর’কে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।এদিকে স্থানীয় ইউপি সদস্য জানান, যুবকের মরদেহ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের উপরও হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
তিনি এলাকাবাসীকে নিবৃত করার চেষ্টা করেছেন বলেও জানান। এসময় আহত হয়েছেন ৫-৬ জন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান এঘটনায় দুজনকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন।ওসি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]