চরভদ্রাসনে গাঁজা গাছসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার

Share the post

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি) :ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত শুক্রবার সন্ধায় পৃথক দু’টি অভিযান চালিয়ে মাদক গাঁজা বাগানের মোট ছয়টি বড় বড় গাছসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আইয়ুব বেপারী ছেলে আঃ রব বেপারী (৩৬) এর বাড়ীতে অভিযান চালিয়ে উক্ত বসতভিটেয় গড়া গাঁজার বাগান থেকে বড় বড় চারটি গাছ সহ তাকে গ্রেফতার করেন পুলিশ । একই সময় পার্শ্ববতী বিন্দুডাঙ্গী গ্রামের শিবু মন্ডলের ছেলে বাদল মন্ডল (৪০) এর বাড়ী থেকে আরো ২টি গাঁজার গাছ সহ তাকেও গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিক্তিতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খানের নেতৃত্বে এসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোট ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের ছয়টি গাজাঁর গাছ ও দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতারের পর ফরিদপুর মুখ্য হাকিম আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। মামলা নং-০১ ও ০২ তাং-০৩/০৫/২০২৫খ্রি.।

জানা যায়, গাঁজা মাদক উৎপাদনকারী ও ব্যাবসায়ী আঃ রব বেপারীর বাড়ী উপজেলা পদ্মা নদীর অপর পারের চর হোসেনপুর গ্রামে। এ দুর্গম চরাঞ্চলের বসতবাড়ীতে গাঁজার বাগান গড়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে চলছিল। তার নামে আরো দু’টি ভিন্ন মামলার ওয়ারেন্টও রয়েছে বলে জানা যায়। পুলিশ অভিযান চালিয়ে তার বসতভিটের বাগান থেকে চারটি বড় বড় গাঁজার গাছ জব্দ করেছেন।

আরেক গাঁজা উৎপাদনকারী ও ব্যাবসায়ী বাদল মন্ডল উপজেলা গাজীরটেক ইউনিয়নের পদ্মা নদীর এ পারে বিন্দুডাঙ্গী গ্রামের বসতি। তার গ্রামে রয়েছে শত শত জেলে পরিবারের বসতি। সেও দীর্ঘদিন ধরে বাড়ীর ভিতরে গাঁজা উৎপাদন করে গ্রামের যুবকদের মধ্যে মাদক সরবরাহ করে আসছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার ওই দুই মাদক উৎপাদনকারী ও ব্যাবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ছয়টি গাঁজার গাছ সহ দুইজনকে গ্রেফতার করেন।

মাদক ব্যাবসায়ী আঃ রব বেপারীর সম্পর্কে শনিবার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জানান,“আঃ রব বেপারী শুধু মাদক ব্যাবসাই করতো না বরং চরাঞ্চলের ঘরে ঘরে ঢুকে প্রতিনিয়ত চাঁদাবাজী করে আসছিল। তার চাহিদামত গ্রামের লোকজন টাকা দিতে না পারলেই সে নিরিহ লোকদের মারধর করতো এবং নির্যাযন চালাতো। কিছুদিন আগে মাদক ব্যাবসায়ী আঃ রব বেপারীর নির্যাতনে তার স্ত্রী আত্নহত্যা করেছে বলেও উক্ত ইউপি চেয়ারম্যান জানান”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]