চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর রাখছেন এবং আইনি সহায়তা প্রদানে বদ্ধপরিকর।মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং দমনে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “যতদিন চরভদ্রাসনে আছি, অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক, অপরাধ করলে ছাড় নেই।” তিনি আরও জানান, পুলিশ সুপারের নির্দেশে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন।
স্থানীয় সেবা গ্রহীতারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, আন্তরিক পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে বড় ভূমিকা রাখতে পারে। তবে থানার বাইরে জিডি বা কেস লিখতে কম্পিউটার দোকানগুলো অতিরিক্ত টাকা নেয়, যা গরিব মানুষের জন্য চাপ সৃষ্টি করে—এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান তারা।
এলাকাবাসীর দাবি, পুলিশের নিয়মিত টহল বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং অপরাধীদের আনাগোনা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]