পাবিপ্রবি ভর্তি পরীক্ষায় অটোরিকশা চালকদের চাঁদাবাজি, বিপাকে ভর্তিচ্ছুরা

Share the post
মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চলমান ভর্তি পরীক্ষায় বাইরে থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছেন অটোরিকশা চালকরা। পরীক্ষার সময় ভাড়া দ্বিগুণ-তিনগুণ হারে আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
আজ  ২মে রোজ শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের (মানবিক) পরীক্ষায় নাটোর থেকে আসা অভিভাবক মো. রফিকুল ইসলাম জানান, ‘টার্মিনাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাধারণত রিকশা ভাড়া সাধারণত ২০-৩০ টাকা , কিন্তু ভর্তি পরীক্ষার অজুহাতে চালক ৫০-৬০ টাকা দাবি করেছেন। অনেক কথাবার্তার পরেও কমাননি।’
পাবনার স্থানীয় এক শিক্ষার্থী জানান, সচারাচর আমি এই পথে প্রায়ই যাতায়াত করি। টার্মিনাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অটো ভাড়া সাধারণত ৫ টাকা কিন্তু আজ আমি ভর্তি পরীক্ষা দিতে আসতে ভাড়া জিজ্ঞাসা করলে ১০ টাকা করে আদায় করছে তারা। এ ব্যাপারে আমরা কথা বললেও তারা তাদের দিক থেকে অটোল থাকে।
এমন ভোগান্তির অভিযোগ এসেছে উত্তরবঙ্গের  বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও। কেউ কেউ বলেন, বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে, কারণ সময়মতো কেন্দ্রে পৌঁছানো জরুরি ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আওয়াল জানান , ‘আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ভর্তি পরীক্ষার দিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাবনা টার্মিনাল অব্দি যানজট কমানোর। আমরা পার্কিং এর ব্যবস্থা করেছি বিশ্ববিদ্যালয়ের পাশে ক্যালিকো মাঠে। কিছু অটো রিক্সা ও রিক্সা চালক যানজটের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করছে। পরবর্তী পরীক্ষায় প্রশাসনের সহায়তায় অতিরিক্ত ভাড়া যেন আদায় না করতে পারে সেদিক নজর দিব আমরা। আসলে মানবিক দিক থেকে এটা বিবেচনা করা দরকার। কিছু অসাধু লোকজন এই সুযোগে সৎ ব্যবহার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]