ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু, জেলে পাড়ায় উৎসবের আমেজ

Share the post
মোঃ সামিরুজ্জামান,প্রতিনিধি চ্যানেল ২১, ভোলা : দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার (মধ্যরাত ১২টা থেকে) ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরার মৌসুম। মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে পাড়াগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপকূলীয় ঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, নদী মুখী হচ্ছে শত শত নৌকা।
জেলেরা আশা করছেন, নদীতে নামার পর আহরিত ইলিশ দিয়ে কাটিয়ে ওঠা যাবে দীর্ঘদিনের সংকট। ইতোমধ্যেই জাল, নৌকা ও ইঞ্জিন প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ জাল মেরামত করছেন, কেউ ইঞ্জিন ঠিক করছেন – পুরো জেলে পাড়ায় বইছে উৎসবের আমেজ।
স্থানীয় জেলে আঃ রব, মফিজ ও সিরাজ জানান, গত দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কেটেছে। এখন নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তাই নদীতে নেমে আশার আলো দেখছেন তারা।
ইলিশের প্রধান মৌসুম শুরুর এই সময়কে ঘিরে সরব হয়ে উঠছে আড়ৎগুলোও। মাছের পাইকার ও আড়ৎদারদের ব্যস্ততায় মুখর হতে চলেছে ভোলা। আড়ৎদার সাহাবুদ্দিন বলেন, “নিষেধাজ্ঞার কারণে বাজারে মাছের সংকট ছিল। এখন সেই সংকট দূর হবে, আবার জমে উঠবে ইলিশের ব্যবসা।”
মার্চ ও এপ্রিল মাসে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল। এ সময় জেলার নদী এলাকায় মৎস্য বিভাগ মোট ৫৬০টি অভিযান পরিচালনা করেছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, “চলতি বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছি আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]