জাবি সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনায় ইবিসাসের নিন্দা ও প্রতিবাদ

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবেদককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনাকে নিন্দা ও প্রতিবাদ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস)। এরূপ ঘটনা স্বাধীন সাংবাদিকতার প্রকাশ্য কণ্ঠরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি মনে করেন ইবিসাস। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
এসময় তারা যৌথ বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি যে, গত ২৪ এপ্রিল জাবি ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির বিভিন্ন অসংগতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে ফোন করেন দৈনিক পত্রিকা সময়ের আলো’র এক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। এসময় তিনি ছাত্রদলের হয়ে তাকে জেরা করেন ও সংবাদ না সরালে মামলা করার হুমকি দেন। সাব্বির আহমেদের এমন অপেশাদার আচরণ সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নিউজের প্রতিবাদ জানানো হয়েছে। তবে প্রতিবাদলিপিতে সংবাদের যৌক্তিক সমালোচনা না করে আপত্তিকর শব্দচয়ন করে তিরস্কার করা হয়েছে। ছাত্রদলের তার এই আচরণ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করে ইবিসাস।
ইবিসাসের নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিলো, যৌক্তিক সমালোচনা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও ফ্যাসিবাদী কায়দায় জাতির বিবেকের ভূমিকায় থাকা গণমাধ্যমকর্মীদের কলম থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অভিশ্রীঘ্রই এমন অপচেষ্টা বন্ধ করতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, অপরাধীরা এরকম ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহিত হতে পারে, যা বাংলাদেশের জন্য মোটেই ভালো দৃষ্টান্ত হবে না বলে মনে করে ইবিসাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]