ছয় মাস পেরিয়ে গেলেও হয়নি ববি’র ১৩ ব্যাচের সেন্ট্রাল ওরিয়েন্টেশন, ক্ষোভ শিক্ষার্থীদের

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হয়ে প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা।
প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নতুন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এ বছরে ভিন্ন চিত্র দেখা গেছে। এবারের নতুন ব্যাচের শিক্ষার্থীরা সেমিস্টারের মাঝামাঝি পৌঁছে গেলেও এখনো আয়োজন করা হয়নি নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল অরিয়েন্টেশন।
প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী ভর্তি হয়। প্রত্যেকের কাছ থেকে ভর্তির সময় অরিয়েন্টেশন বাবদ ২০০ টাকা করে নিলেও ছয় মাস অতিবাহিত হওয়ার পরও বাস্তবায়ন হয়নি ববি’র ১৩ ব্যাচের সেন্ট্রাল অরিয়েন্টেশন।
এ বিষয়ে ১৩ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, “প্রতি বছর নবীনদের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেন্ট্রাল ওরিয়েন্টেশনের আয়োজন করে থাকে। কিন্তু ক্লাস শুরু হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও ১৩ ব্যাচের নবীনবরণ এখনো অনুষ্ঠিত হয়নি। যদি নবীনবরণ অনুষ্ঠিত না হয়, তাহলে নবীনবরণের নামে আমাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থী হিসেবে আমরা এখনো কেন্দ্রীয়ভাবে কোনো ওরিয়েন্টেশন পাইনি, অথচ আমাদের দিতে হয়েছে ধার্যকৃত সকল ফি। বিষয়টির প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা, ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এর জবাবদিহিতা দাবি করছি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী চৈতি আক্তার বলেন, “ভর্তির সময় আমাদের প্রত্যেকের কাছ থেকে সেন্ট্রাল ওরিয়েন্টেশনের নামে ২০০ টাকা করে নেয়া হয়েছে—প্রায় তিন লক্ষ টাকা। আজও কোনো ওরিয়েন্টেশন হয়নি, আদৌ হবে কিনা সেটাও অজানা। টাকা গায়েব, প্রোগ্রাম গায়েব—দায়িত্ব কে নেবে? আমরা এর সঠিক জবাবদিহিতা চাই।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিন আব্দুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অরিয়েন্টেশন না হওয়া হতাশাজনক। এতে নবীন শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে। অরিয়েন্টেশন সময়মতো হলে শিক্ষার্থীরা সহজে মানিয়ে নিতে পারত। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।”
এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা অরিয়েন্টেশন না হওয়ায় হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সুজন চন্দ্র পল বলেন, “সেন্ট্রাল অরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কিছু কারণে সেটা হয়নি। তবে সামনে কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, প্রশাসনের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।”
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, “অরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। হবে কি হবে না, সেটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভালো বলতে পারবেন।”
তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]