ভোলায় অস্ত্র, গুলি ও জাল নোটসহ ৩ কুখ্যাত ডাকাত আটক করেছে কোস্ট গার্ড

Share the post

মোঃ সামিরুজ্জামান , প্রতিনিধি, :ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরে বিশেষ অভিযান চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোটসহ ৩ কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা এই অভিযান পরিচালনা করে। অভিযানে মদনপুর চরের একটি নির্জন স্থান থেকে ডাকাতদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। তারা সকলেই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের স্থায়ী বাসিন্দা।

অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৯টি এক হাজার টাকার জাল নোট।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেকাংশে উন্নত হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]