জামায়াতের প্রোগ্রামে সন্তোষ শর্মা’র বক্তব্য নিয়ে যা জানালেন শফিকুল ইসলাম মাসুদ

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গতকাল (২৪ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে সন্তোষ শর্মা’র বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও   জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, কালকের প্রোগ্রামটি আমরা সাংবাদিকদের নিয়ে করিনি। বরং সেটি ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ ছিল। সেখানে কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দিয়েছেন।
এসময় তিনি আরো বলেন, তিনি একটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে এসেছিলেন। এখন আমি একটি সংগঠনের সম্পাদককে বাদ দিয়ে তোশুধু সভাপতিকে দাওয়াত দিতে পারি না। আমরা ভিন্নধর্মাবলম্বীদের নেতৃবৃন্দদের নিয়ে বসেছিলাম। সেই জায়গায় অন্য বিষয়গুলো সেদিন অপ্রাসঙ্গিক ছিল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচনের মনোনয়ন দাখিল করতে এসে সাংবাদিকদের  প্রশ্নে তিনি একথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]