“বিরুলিয়ার ১০ গ্রামবাসীর ঘরে আতঙ্ক, রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার ২৫১ বিঘা জমি দখলের অভিযোগ”

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা : সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর ও রাজারবাগসহ ১০ গ্রামের নিরীহ সাধারণ বাসিন্দারা বসতভিটা, ধর্মীয় প্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষায় কথিত হাউজিং কোম্পানী রেলিক সিটির বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিলে পাল্টা হামলা, হুমকি ও চাঁদাবাজির অপবাদে দিয়ে তাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এই জবর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদ করতে এসে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এলাকার যুবক সালাউদ্দিন।
গতকাল সোমবার (২১ এপ্রিল) ‘রেলিক সিটি’র অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে গ্রামবাসীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রতিবাদ জানানোয় পরদিন মঙ্গলবার “রেলিক সিটি” কর্তৃপক্ষ ভুক্তভোগীদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে একদল ভাড়াটিয়াদের দিয়ে পাল্টা মানববন্ধন করে।মানববন্ধন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় সালাউদ্দিন নামে এক যুবকের ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজের নেতৃত্বে এই হামলা চালানো হয়। সাংবাদিকদের সামনে সালাউদ্দিনকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে অপমাণিত করার পাশাপাশি, পরবর্তীতে আরেক দফা হামলা করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীরা জানান, অনুমোদন ও বৈধ মালিকানা ছাড়াই ‘রেলিক সিটি’ নামে একটি শক্তিশালী ভূমিদস্যুচক্র ৮ হাজার ২৫১ বিঘা জমির নকশা তৈরি করে গ্রামবাসীর বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রমের জমি প্লট হিসেবে বিক্রি করে দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি শুধুমাত্র নকশা ও বাহারী বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। তাদের প্রকৃত মালিকানায় এক শতাংশ জমিও নেই। এর মধ্যেই কমলাপুর, কুমারন, রাজারবাগ, সাধাপুর, চাকুলিয়া, চন্দপাড়া, রাজাশন, নিকরাইল, গান্ধারিয়া এবং বিলবাঘিল মৌজার জমি দখলের পাঁয়তারা করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি রক্ষায় প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও চাঁদাবাজির অভিযোগ আনা হচ্ছে। ইতোমধ্যে এই ভূমিদস্যু চক্র নবাব স্টেটের জমি, সরকারি খাস জমি ও জলা ভূমি দখল করে ভরাট করায় এলাকার প্রায় ৩০০ কৃষকের ধানী জমি নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ দাবি করেন, ‘প্রত্যেক হাউজিং প্রকল্পের নিজস্ব ফর্মুলা থাকে। সরকারি নিয়ম অনুযায়ী ৬ বিঘা জমি আমাদের রয়েছে। অনুমোদনের বিষয়ে তিনি দায়সারা উত্তর দিয়ে জানান, দুই মাস যাবত যাত্র শুরু করেছি। নকশায় দশটি মৌজা উল্লেখ থাকলেও দুটি মৌজায় সীমিত জমি ক্রয়ের বিষয়টি জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।গ্রামবাসীরা জানান, একদল সন্ত্রাসী বাহিনীর দাপট, প্রভাবশালী দখলদারদের দৌরাত্ম্যে গ্রামের ঘরে ঘরে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দরা।
তারা দাবি জানান, ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং গ্রামের পৈত্রিক ভিটেমাটি ও কৃষিজমি রক্ষায় সরকারি পদক্ষেপ নিশ্চিত করা হোক।
সোমবার মানববন্ধন থেকে গ্রামবাসীরা জানান, বিটেমাটি রক্ষায় এ অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাদের আন্দোলন দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চলবে।এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার বলেন, রেলিক সিটির বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে দিচ্ছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]