সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে তরুণ চিকিৎসক রেদোয়ানের আত্মহত্যা 

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রনিধিনিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন তরুণ চিকিৎসক মো. রেদোয়ান অনিক (২৬)।
 মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রেদোয়ান অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন। এরপর তিনি অভিমানে বিষপান করেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।
রেদোয়ান অনিক আশেক আলী ও ফরিদা বেগম দম্পতির একমাত্র ছেলে ছিলেন। তার বাবা জানান, “আমার ছেলে এক মাস যাবৎ মানসিকভাবে ভেঙে পড়েছিল। লেখাপড়ার পাশাপাশি সে চাকরির জন্য অনেক চেষ্টা করেছিল। চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিল। অনেক বুঝিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আর রাখতে পারলাম না।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, আত্মহত্যা নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিভাবান এই তরুণ চিকিৎসকের এমন মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]