চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার নগদ অর্থসহ গ্রেফতার ২

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার নগদ অর্থসহ আরিফুল ইসলাম ওরফে ভটা চোরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভটা চোরের বাড়ি থেকে ১১ আনা ৭ রতির দুই জোড়া কানের দুল, ২ আনা ৫ রতি ওজনের একটি আংটি, এক জোড়া স্বর্ণের প্রলেপের ব্রঞ্জের বালা ও তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা উদ্বার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ওরফে ভটা চোর (৩০) সদর উপজেলার লক্ষীপুর মাস্টারপাড়া গ্রামের মো. দুলালের ছেলে। এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার কেনার দায়ে জেলা শহরের শিবতলা কর্মকারপাড়া এলাকার মৃত অনীল চন্দ্র নন্দির ছেলে শ্রী স্বাধীন নন্দিকে (৫৩) মামলার দ্বিতীয় আসামী দেখিয়ে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]