নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অপেক্ষারত অভিভাবকদের অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা

Share the post
সোহেল খান দূর্জয,নেত্রকোনা : নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে এস.এস.সি পরীক্ষার্থীদের অপেক্ষারত অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পার্শ্বে ও দত্ত মার্কেটের তৃতীয় তলায় মহিলা ও পুরুষ অভিভাবকদের জন্য পৃথক দুটি বিশ্রামাগার ও বিশুদ্ধ খাবার পানির  ব্যবস্থা  করেছে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে নেত্রকোনা জেলা ছাত্রদল।
এতে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আতিকুর রহমান,জেলা ছাত্রদল নেতা ওয়াসিম, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায় ইমামুল খান ইমন,পৌর ছাত্রদল নেতা রাকিব হাসান জয় সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]