টেকনাফে বিজিবি ও পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৪

Share the post

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এবং শনিবার ভোরে পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, শুক্রবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে মাদকের চালান পাচার হয়ে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে টহলদল সেখানে অবস্থান নেয়। এসময় ৪-৫ জন মাদক কারবারি নাফ নদী অতিক্রম করে মাদকের চালান নিয়ে আসার সময় বিজিবি টহল দল ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের উপর গুলি করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ৩ যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এছাড়া ঘটনাস্থলে তল্লাশি করে ১ লাখ ৮০ হাজার ইয়াবা ও ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এসময় বিজিবির ৩ সদস্য আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অন্যদিকে, শনিবার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুছা আকবর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এসময় ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।

নিহত মুছা আকবর হোয়াইক্যং তুলাতলী এলাকার আবুল বশরের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।

মুছা আকবর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]