ববিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Share the post
রহমান রাজিব, ববি প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবার।
সোমবার ( ১৪ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নতুন বছরকে স্বাগত জানাতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত  । উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে বর্ণিল সাজে অংশগ্রহন করতে দেখা গেছে।
এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে শোভাযাত্রায় উপ-উপাচার্য ও ট্রেজারারসহ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ বৈচিত্রের দেশ। আমাদের সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র রয়েছে। সকল বৈচিত্রের মাঝে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সকলে সমবেত থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলা নববর্ষ বাংলাদেশের ঐতিহ্য। এটা আমাদেরকে আরো সংহত করবে। এ সময় উপাচার্য মহোদয় নতুন বছরে সকলে মিলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]