ভোলা সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ডাক্তারকে হেনস্তা ও বিক্ষোভ

Share the post
মোঃ সামিরুজ্জামান, ভোলাঃ ভোলা সদর হাসপাতালে এক স্ট্রোকজনিত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতালের ডাক্তারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হেনস্তার ঘটনা ঘটেছে। নিহত রোগীর স্বজনদের অভিযোগ, রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করার পরও তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. নাইমুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রোগীর স্বজনরা বিক্ষোভ করেন এবং তার ওপর হামলা চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ভোলা সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডা. নাইমুল হাসানকে তাদের সঙ্গে নিয়ে যায়।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ইসলাম জানান, “আমাদের হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে। তাই অনেক সময় একজন চিকিৎসককে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। স্ট্রোকের রোগীটি রাত ১২টা ৩০ মিনিটের দিকে আনা হলে ডা. নাইমুল হাসান জরুরি চিকিৎসা দেন এবং পরে নামাজে চলে যান।”
তিনি আরও বলেন, “রোগীর স্বজনদের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। আগামীকাল সকালে বিষয়টি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তদন্তে যদি ডাক্তার
কর্তৃক অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় হাসপাতাল ও এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও রোগীর স্বজন ও সাধারণ মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]