চালককে হত্যা করে নেত্রকোনায় অটোরিকশা ছিনতাই, অভিযুক্ত গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
বুধবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)। রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। দুপুরে তারা খবর পান মদন উপজেলার বারড়ী বাজারে কালা মিয়ার ব্যবহৃত অটোরিকশাটি পড়ে আছে। পরে কিছু দূরে বারড়ী থেকে বটতলা সড়কের পাঁচহার বড়বাড়ী এলাকার পাকা রাস্তার পাশ থেকে কালা মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ অক্টোবর নিহতের বড় ভাই মো. ইউনুছ খান বাদী হয়ে অজ্ঞাতাদের আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় র‍্যাব মামলার ছায়া তদন্ত শুরু করে। তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনায় ওজিবুরের সংশ্লিষ্টটার প্রমাণ পায় র‍্যাব। রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকায় তার অবস্থান সনাক্ত করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব ১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ওজিবুরকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব কর্মকর্তা আশরাফুল কবির বলেন, গ্রেপ্তার ওজিবুরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]