বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয়: হারুনুর রশীদ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয়, জনগণের ভোটে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনার জন্য নির্বাচনের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ। শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবি এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হারুনুর রশীদ বলেন, ‘আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি, ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতো।’
তিনি বলেন, ‘এখনও মাঠে আছি ধৈর্য ধারণ করে। গোটা জাতি তাকিয়ে আছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের জন্য। তা না হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অনুরোধ করব, দেশব্যাপী কর্মসূচি ঘোষণার।’

তিনি দাবি করেন, ‘গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। জামায়াতকে নিয়ে যে অভিযোগ উঠেছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেন? জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য ষড়যন্ত্র চলছে।’

তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সরকারের উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটি মোটেও শুভ লক্ষণ নয়।’ সমাবেশে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. আশিফা আশরাফি পাপিয়ার প্রধান বক্তৃতায় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]