কৈলাসেশ্বরী কালী মন্দিরে শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের ১৪৬ তম আবির্ভাব তিথি ও বাসন্তীপূজা উদযাপন 

Share the post
মিলন বৈদ্য শুভ,রাউজান চট্রগ্রাম:  রাউজান পশ্চিম গুজরাস্থ  কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধুতারাচরণ সেবাশ্রমের উদ্যোগে তারামঠ প্রাঙ্গণে ৩ থেকে ৭ এপ্রিল পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান  উপলক্ষে  সাধু বাবার জীবনভেদ আলোচনা, গুণীজন সংবর্ধনা ও ধর্মসভা অনুষ্ঠিত  হয়।
উদ্বোধনী পর্বে অনুষ্ঠানমালার মধ্যে ছিল  ধর্মীয় গীতিনাট্য,  শিক্ষাবৃত্তি প্রদান  অনুষ্ঠান ,  সাধুবাবার জীবনবেদ আলোচনা, ধর্মসভা, গুণীজন সম্মাননা প্রদান,  পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ তারাচরণ সাধুর ১৪৬ তম আবির্ভাব তিথি উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বোয়ালগাঁও ব্রহ্মমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা এবং আয়কর আইনজীবী দিলীপ কুমার ভট্টাচার্য,
সংবর্ধিত অতিথি আশালতা কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি প্রবাল কৃষ্ণ দে,মৃদুল পারিয়াল।
সঞ্চালনায় ছিলেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  নোটন প্রসাদ ঘোষ, দীপ্ত দাশ ও পরমেশ ধর।
স্বাগত বক্তব্য রাখেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী সঞ্জয় বনিক।
 বক্তব্য রাখেন শ্রীশ্রী কৈলাসেশ্বরী  কালী মন্দির ও সাধু তারাচরণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মাখন বনিক, সাধারণ সম্পাদক স্কাইল্যাব দে,  বাসন্তী পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক কাঞ্চন ঘোষ।
অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]