চকরিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশা বিক্রি নিয়ে ঝগড়ায় ১জনের হাত কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন…

Share the post
ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি  (চকরিয়া):কক্সবাজার চকরিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশা বিক্রি নিয়ে ঝগড়ায় ১জনের হাত কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড় দিয়ারচর এলাকার অটোরিকশা চালক মোঃ ইউনুসের ছেলে কালা সোনা(২৫) কে স্থানীয় দিল মোহাম্মদ গং এর লোকজন উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মাদ্রাসার পাশ থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী বিএমচর ইউনিয়নের মুবিন পাড়া কিল্লার পশ্চিমে প্রতিপক্ষের বাড়িতে নিয়ে রশি দিয়ে বেদে  ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত কালাসোনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
দু’পক্ষই খারাপ প্রকৃতির লোক বলে জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]