সমঝোতার সালিশে না আসায় যুবককে পিটিয়ে হত্যা, আহত ৫

Share the post

মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি,চ্যানেল ২১ :ভোলার চরফ্যাশনে পূর্বের বিরোধের সমঝোতার সালিশে না আসায় মো. মাসুদ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: পাওয়া গেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত মাসুদ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির মো. খালেকের ছেলে। শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে, বুধবার রাতে, আবু বক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিনের সঙ্গে নিহত মাসুদ ও তার ভাইদের মধ্যে মারামারি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার সালিশ বসার কথা ছিল। কিন্তু মাসুদ ও তার পরিবারের কেউ সেখানে উপস্থিত হননি।

এতে ক্ষিপ্ত হয়ে আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক দুপুরের দিকে মাসুদের বাড়িতে হামলা চালায়। তারা রড ও লাঠি-সোটা দিয়ে মাসুদসহ তার ভাই এবং পরিবারের অন্য সদস্যদের মারধর করে।

হামলার একপর্যায়ে মাসুদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ধুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]