অপপ্রচারে মানসিকভাবে ভেঙে পড়েছেন জয়নাল, সংবাদ সম্মেলনে অভিযোগ

Share the post
দুর্গাপুর,নেত্রকোণা, প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে  সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: জয়নাল আবেদিন। তিনি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের উত্তর বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। ব্যবসাসূত্রে তিনি ঢাকায় বসবাস করেন।
শুক্রবার বিকেলে তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে জয়নাল আবেদিন বলেন,গত রবিবার (৩০ মার্চ) ইউটিউবের ‘নিউ ইসলামিক’ নামক একটি চ্যানেল এবং ফেসবুক আইডি ‘আব্দুল মজিদ’ ও ‘মন আকাশের তারা’ থেকে তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল প্রপাগাণ্ডামূলক ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এরকম মিথ্যা,বানোয়াট তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ভুক্তভোগী জয়নাল আবেদিন আরো বলেন, এসব মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার কারণে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমার মানসিক অবস্থা ভেঙে পড়েছে এবং পরিবারও চরম উদ্বেগে রয়েছে। এই অপপ্রচারের মাধ্যমে কারা কি উদ্দেশ্যে আমাকে টার্গেট করেছে, তা বোধগম্য নয়।
তিনি বলেন,আমি এ ব্যাপারে খুব শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একই সাথে আমি অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সামনে এসে আমি নিজের অবস্থান পরিষ্কার করলাম। আমি চাই এই অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমের সহায়তা নিয়ে আমি যেন আমার সামাজিক মর্যাদা ফিরে পেতে পারি।
এই সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]