নরসিংদীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান  দেশের সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।পাশাপাশি তিনি নরসিংদী জেলার সকল পুলিশ সদস্য, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুগণ শুভানুধ্যায়ী, দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এক শুভেচ্ছা বার্তায় বলেন, সকল ভেদাভেদ ভুলে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ-উল ফিতর। ‘পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধানার মাধ্যমে আত্মশুদ্ধির প্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত।এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে।’মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, এ বছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করছে, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনতার নতুন এক প্রাপ্তি অর্জন করেছে।
ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন।
ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]