সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

Share the post

প্রতিবেদনঃ- মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি:সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ (রোববার, ৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। শত বছরের বেশি সময় ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।

আজ সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা গোলাম মাওলা মজনু মিয়া।

এছাড়াও পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ অন্যান্য গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। তারা জানান, রোজা রাখা থেকে শুরু করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো ধর্মীয় উৎসবগুলো তারা সৌদি আরবের সময় অনুসরণ করেই উদযাপন করেন। ভোলার এই ১০টি গ্রামের বাসিন্দারা আগামী ঈদুল আযহাও একই নিয়মে উদযাপন করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]