নবীগঞ্জে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে কাটাকাটির জের ধরে ছুরিঘাতে এক বৃদ্ধ নিহত

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিন পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে কথা কাটাকাটির জেরধরে বাড়ি ফেরার পথে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
ঘটনাটি গতকাল শুক্রবার রাত ১০টায় ঘটনাটি ঘটেছে।জানাযায়,নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিন পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে কথা কাটাকাটি হয় একই গ্রামের মজুদ উল্লাহ পুত্র আব্দুল কাইয়ুম (৫৫) ও কাজী সুন্দর আলীর পুত্র কাজী মুজাহিদ আলী (৩৫) এর মধ্যে। এর জেরধরে বাড়ি ফেরার পথে আব্দুল কাইয়ূমকে কাজী মুজাহিদ আলী ছুরিকাঘাত করেন। এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১২টার সময় মৃত্যু বরণ করেন। এঘটনাটি নিয়ে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, দুইজনের মধ্যে ঈদের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো: কামাল হোসেন পিপিএম।তিনি চ্যানেল ২১ কে বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি।পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছেন। লাশ থানায় নিয়ে আসা হলে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]