বিরামপুরে বড়মাঠ একাদশের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Share the post
মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
২৬শে মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বড়মাঠ একাদশ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বড় মাঠের স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য তন্ময় হোসেন, হাসিম সরকার, জুনায়েদ সহ সকল সদস্যবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকাল থেকেই সারাদিন ব্যাপী বড় মাঠে কুরআন তিলাওয়াত সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ছায়েবীন আলমের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বাদশাহ মোহাম্মদ নাজ্জাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোসফিকুর রহমান, পৌর বিএনপি’র সহ-সভাপতি দেওয়ান খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা জর্জ কোর্টের এডিশনাল পিপি এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শাহ্ আলম মন্ডল, রবিউল করিম বিপ্লব সহ অন্যান্য অতিথিবৃন্দ, গণমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]