পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত সোমবার সন্ধ্যায় পূর্বধলার ইলাশপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্বধলা শাখার একজন কর্মী।
মাসুদ রানাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানা ওসি মো. নূরুল আলম জানান, গত ২৪ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে।তাই তাকে (মঙ্গলবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়। আদালত মাসুদকে কারাগারে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]