পবিত্র রমজান উপলক্ষে ভোলায় ভ্রাম্যমান ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রি চলছে

Share the post

 মোঃ সামিরুজ্জামান ভোলা: মাহে রমজান উপলক্ষে ভোলায় ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার সাতটি উপজেলায় চলমান এ কার্যক্রম শুরু হয়েছে ৫ মার্চ থেকে এবং চলবে ২৮ মার্চ পর্যন্ত।

প্রতি প্যাকেজে মাত্র ৪৫০ টাকায় ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ডাল দেওয়া হচ্ছে। বাজারের চেয়ে কম মূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

প্রতিদিন সকাল ৮টায় ভোলা পৌরসভা কার্যালয় চত্বরে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় টিসিবি কর্তৃপক্ষকে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে উপকারভোগী ক্রেতারা এসে লাইনে দাঁড়ান। ভোলা পৌরসভা চত্বরে সাধারণ মানুষের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো।

তবে ভিড়ের মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে পণ্য সরবরাহের চেষ্টা করছে প্রশাসন। মাঝে মধ্যে কিছু মানুষ হুড়োহুড়ি করে পণ্য সংগ্রহের চেষ্টা করলেও কর্তৃপক্ষ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখছেন।

পণ্য না পেয়ে কেউ কেউ হতাশার কথাও জানিয়েছেন। এ বিষয়ে ট্যাগ অফিসার জাহিদ হোসেন বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবার হাতে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম চলছে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোলায় মোট ১৯টি ট্রাকসেলের মাধ্যমে ৩৮ হাজার উপকারভোগীকে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

জেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য রমজানের এই বিশেষ আয়োজন সাধারণ মানুষের কাছে স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]