গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ববিতে মানববন্ধন

Share the post
ববি প্রতিনিধি :
যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার।
 বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা। পরে গ্রাউন্ড ফ্লোরের সামনে থেকে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।
মিছিলে ফ্রম দ্যা রিভার টু দ্যা সি; প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন; ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেওয়া হয়।
দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক উন্মেষ রায়।  এছাড়াও বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী মো. মইনউদ্দিন ও সিরাজুল ইসলাম।
এসময় বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানান।
রাজিব
ববি প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]