রাউজান আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

Share the post
 মিলন বৈদ্য শুভ,রাউজান চট্রগ্রাম প্রতিনিধি:  রাউজান আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি জৈষ্ঠ্য আইনজীবী এডভোকেট আলহাজ্ব  নুর আহম্মেদ। সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব সৈয়দ গোলাম সরওয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান সহকারী সিনিয়র জর্জ আদালতের সিনিয়র সহকারী জর্জ এস. এম মোসলেহ উদ্দিন মিজান।  বক্তব্য রাখেন এডভোকেট সুজিত কুমার সরকার,  এডভোকেট সমীর কান্তি ধর, এডভোকেট মোহাম্মদ হারুন রশীদ, এডভোকেট মিসবাহ উদ্দিন মারুফ চৌধুরী, এডভোকেট শাবলু কুমার দে, এডভোকেট লিটন আচার্য্য, এডভোকেট  মো. সাফুল ইসলাম, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট বিটন চক্রবর্তী, এডভোকেট হামেদ হাসান, এডভোকেট সোহেল,  এডভোকেট আবদুল জব্বার জনি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে  সিনিয়র সহকারী জর্জ এস. এম মোসলেহ উদ্দিন মিজান বলেন, সিয়াম, সাধনা আর আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সুন্দর সমাজ বিনির্মানে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা আদালতের দারস্থ হন তারা যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেটি মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে সমাজের অন্যায়, অসংগতি রোধ হয়ে সমাজ সত্যিকার অর্থেই সুন্দর হবে। পরে দোয়া মাহফিলে মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]