বাহুবলে হামজা চৌধুরীর শোডাউনে দুর্ঘটনায় যুবকের পা দ্বিখন্ডিত

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 
হবিগঞ্জের বাহুবলে আন্তর্জাতিক ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীকে স্বাগত জানাতে মোটর সাইকেল শোডাউন করতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের পা দ্বিখণ্ডিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের কাছে কালীবাড়ি নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এবং প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, দেওয়ান হামজা চৌধুরীকে শোডাউন করে নিয়ে আসার পথে দ্রুতগামী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
আহতরা হলো- বাহুবল উপজেলার  ইজ্জতপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র মুজিবুর রহমান (২৩) ও স্নানঘাট ইউনিয়নের আশাতলা গ্রামের আজমান আলীর পুত্র তারেক মিয়া (২২)।
তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার একটি পা দ্বিখণ্ডিত হয়ে যাওযায় প্রচুর রক্ত ক্ষরনের কারনে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]