চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ থেকে টাকা হলেই মিলে যে কোন ঠিকানায় জন্ম নিবন্ধন

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি-টাকা হলেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে মিলে যে কোন ঠিকানার জন্ম নিবন্ধন, লাগে না কোন বয়সের প্রমান, এমন কি আবাসিক ঠিকানা যাচাইয়ের ও কোন প্রয়োজন হয় না। এরকম একটি অভিযোগ এর সত্যতা যাচাই করতে গিয়ে এই প্রতিবেদকের হাতে আসে 20042932119136982 নম্বরের একটি জন্ম নিবন্ধন।  নিবন্ধনে উল্লেখিত ব্যাক্তি নিজ এলাকা আকোটেরচর ইউনিয়নে নিজের নিবন্ধনে বয়স বাড়াতে ব্যার্থ হয়ে স্থানীয় শওকত মাষ্টারের(লোহারটেক বিশ্বাস বাড়ী স্কুলের অফিস সহকারী) সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে চুক্তি করেন। আর শওকত  এর কারিশমায় চরভদ্রাসন ইউনিয়ন হতে বয়স বাড়িয়ে নিবন্ধন প্রিন্ট হয় আবেদনকারী রাকিব মোল্যার নামে। অথচ রাকিব মোল্যা চরভদ্রাসন এর স্থায়ী/ অস্থায়ী কিংবা ভাড়াটে নন। এমনকি জন্ম স্থান ও চরভদ্রাসনে নয়।
এ ব্যাপারে শওকত মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই জন্ম নিবন্ধনের বিষয়ে আমি কিছুই জানিনা।
এ ব্যাপারে চরভদ্রাসন এর ইউ,পি চেয়ারম্যান আজাদ খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সচিব এবং উদ্যোক্তার যোগসাজশে এরকম হতে পারে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব। এ ব্যাপারে অভিজ্ঞদের সাথে কথা বললে, একজন সরকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এভাবে চলতে থাকলে রোহিঙ্গারা ভোটার হওয়া/ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আর কোন বাধা থাকবে না। মূলত দুইটি বিষয় নিশ্চিত হলে যে কোন নিবন্ধক জন্ম নিবন্ধন দিতে পারেন, বয়সের সু স্পষ্ট প্রমান আর আবাসিক ঠিকানার প্রমান। কিন্তু সম্প্রতি কিছু আসাধু দালাল চক্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা  ও উদ্যোক্তাদের হাত করে কোন উপযুক্ত প্রমান ছাড়া জন্মনিবন্ধন  দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।
চরভদ্রাসন উপজেলার  নির্বাহী কর্মকর্তা  মনিরা খাতুন বলেন  ভূয়া জন্ম নিবন্ধনের এর এ বিষয়টা আমার জানা ছিল না,যদি আপনাদের কাছে কোন অভিযোগ থাকে প্রমাণসহ আমাকে দিন আমি ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]