করোনায় আরেকজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৩

Share the post

দেশে করোনায় হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। সব মিলিয়ে পরীক্ষার পর ৩৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে আইইডিসিআর।

সোমবার (২৩ মার্চ) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ জনের। সর্বমোট ৬২০ জনের। করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৫১ জনকে। এছাড়া বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৬ জন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্বের প্রায় ১৮০টি দেশে করোনা ছড়িয়েছে। এর মধ্যে ৩৫টি দেশ লকডাউন করা হয়েছে। মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি। দ্বিতীয় অবস্থানে রয়েছে করোনার উৎপত্তি স্থল  চীন। তবে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইরানসহ বেশ কয়েকটি দেশে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট থেকে সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩৯৪ জনে। মৃত্যু ঘটেছে ১৪ হাজার ৭৭৩ জনের। সেরে উঠে বাড়ি ফিরে গেছেন ৯৯ হাজার ৬৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]